ব্যবস্থাপকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গত শনিবার বিকেলে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় অভিযান চালিয়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার নামে একটি রোগনির্ণয় কেন্দ্র সিলগালা এবং ওই কেন্দ্রের ব্যবস্থাপক মো. নূরুজ্জামানকে (৩২) এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী হাকিম মাহবুবুল আলম জানান, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া রক্ত সংগ্রহ, মূল্যতালিকা না থাকা, অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত পরিবেশের কারণে নিরাপদ রক্ত সঞ্চালন অধ্যাদেশ ও বেসরকারি মেডিকেল প্র্যাকটিস ক্লিনিক ও ল্যাবরেটরি আইন অনুযায়ী এ সাজা দেওয়া হয়েছে।  ফরিদপুর অফিস