ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়েছে। গত শুক্রবারের এ নির্বাচনে সভাপতি হয়েছেন নওগাঁর ‘রানীনগর ইউসিসিএ লি.’-এর প্রতিনিধিত্বকারী সাংসদ মো. ইসরাফিল আলম।
সহসভাপতি হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের বিপ্লব মাহমুদ উজ্জল ও মানিকগঞ্জের হরিরামপুরের মো. হারুন অর রশীদ। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের নূরুল ইসলাম চৌধুরী, পাবনার চাটমোহরের নাজিম উদ্দিন মিয়া, রাজশাহীর দুর্গাপুরের মো. মইনুল হাসান সরকার, চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ কামাল উদ্দিন আহম্মদ খান, লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. শাহাজাহান, সিলেটের কোম্পানীগঞ্জের শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ঢাকার দোহারের নাফিজ উদ্দিন চৌধুরী ও জামালপুরের মাদারগঞ্জের মো. মতিয়র রহমান। এ পদের চার ও পাঁচ নির্বাচনী এলাকায় কোনো বৈধ প্রার্থী না থাকায় পদ দুটি শূন্য রয়েছে।
ফেডারেশনের নির্বাচন কমিটির সভাপতি মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।