ব্যবস্থাপনা শিক্ষা বিভাগর প্রথম ব্যাচের র‌্যাগ ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগ ডে গতকাল সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য আমির হোসেন খান শোভাযাত্রার উদ্বোধন করেন। ওই সময় বিভাগীয় প্রধান মুহম্মদ আহসান উল্লাহসহ বিভাগের ৪২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা কুমিল্লা শহরে ট্রাক শোভাযাত্রা বের করেন। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ২০০৭ সালের ২৮ মে ওই বিভাগের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল।