ব্যবহারিক ক্লাসে দুই স্কুলছাত্রী অ্যাসিডদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারিক ক্লাস চলাকালে অ্যাসিডে ঝলসে গেছে দুই স্কুলছাত্রীর চোখ, মুখ ও শরীর। গত সোমবার বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাসিডদগ্ধ ছাত্রীরা হলো আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের তালেব গাজীর মেয়ে জেবা খাতুন ও খাসবাগান গ্রামের লুৎফর রহমানের মেয়ে হ্যাপি খাতুন। আশাশুনি উপজেলার দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জুলফিকার আলী জানান, সোমবার বিকেলে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ব্যবহারিক ক্লাস চলছিল। অ্যাসিডের মাত্রা নির্ণয়ের সময় ধাক্কা লেগে টেবিলের ওপরে রাখা হাইড্রোক্লোরাইড অ্যাসিডের একটি শিশি মেঝেতে পড়ে যায়। এতে অ্যাসিড ছিটকে জেবা খাতুনের চোখ-মুখ এবং হ্যাপি খাতুনের ডান হাত ঝলসে যায়।