ব্যবহারের জন্য খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেটি থাকলেও যাত্রীদের তা ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। চট্টগ্রাম থেকে সন্দ্বীপগামী যাত্রীরা কুমিরায় নৌ টার্মিনাল ব্যবহার করতে না পারায় কাদামাটি পেরিয়ে নৌযানে উঠতে হচ্ছে। এ কারণে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে।
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে ‘আমরা সন্দ্বীপবাসী’ নামের একটি সংগঠন। লিখিত বক্তব্যে অবিলম্বে নৌ টার্মিনালটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানানো হয়।