ব্যবহূত মুঠোফোন ১ মাস পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে খুন হওয়া জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্রয় বিভাগের ব্যবস্থাপক নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরীর ব্যবহূত মুঠোফোন প্রায় এক মাস পর উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় নগরের একটি বিপণিবিতানে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, লামাবাজার পুলেরপাড়ের নিজ বাসা থেকে গত ৯ ডিসেম্বর আনোয়ারা আবেদীনের লাশ উদ্ধার করা হয়। তদন্ত কর্মকর্তারা সে সময় তাঁর ব্যবহূত মুঠোফোনটি পাননি। গত ১৮ ডিসেম্বর আটক হওয়া উসমান গনি (২০) খুনের দায় স্বীকার করলেও মুঠোফোন সম্পর্কে কোনো তথ্য দেননি। গত রোববার সন্ধ্যায় করিমউল্লাহ মার্কেটের এক ব্যক্তির হাতে ওই মুঠোফোনটি দেখতে পেয়ে পুলিশ তাঁকে আটক করে। তিনি জানান, আরেকজনের কাছ থেকে সেটটি কিনেছেন। সিলেট কোতোয়ালি ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ জানান, মুঠোফোনটি গতকাল সোমবার মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।