প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক নির্দোষ বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ জানাতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। খালেদা জিয়া বলেন, সীমান্তে নিয়মিতভাবে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ জানানোর মতো সাহস এ সরকারের নেই। লক্ষ্মীপুরের নিহত নুরুল ইসলামের স্ত্রী রাশেদা ইসলাম গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষা ৎ করলে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া নুরুল ইসলাম হত্যাকারীকে রাষ্ট্রপতি ক্ষমা করায় তার তীব্র ক্ষোভ জানান।