ব্যস্ত সময় পার করছেন পুরান ঢাকার মৃৎশিল্পীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপে চলছে শারদীয় উৎসবের সাজসজ্জা। সর্বত্রই চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ। রাজধানীতে সবচেয়ে বেশি পূজামণ্ডপ পুরান ঢাকার শাঁখারী বাজারে।
প্রতিমাগুলো পূজামণ্ডপে তোলার উপযোগী করতে দিনরাত কাজ করছেন মৃৎশিল্পীরা।
ঢাকা মহানগর পূজা কমিটি জানায়, এবার ঢাকায় ২৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
নর্থব্রুক হল রোড, শাঁখারী বাজার, প্যারিদাস রোড, চকবাজার, পাতলাখান লেনসহ ঢাকার প্রতিটি মহল্লার মণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা।
শাঁখারী বাজারের ‘অনামিকা ভাস্কর শিল্পালয়’-এর মালিক সুশীল নন্দী জানান, এক সেট প্রতিমা পাঁচ-ছয়জন মিলে বানাতে অন্তত ১৫ দিন সময় লাগে। এবার তিনি তিনটি ফরমাশ পেয়েছেন।
তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও কারিগর শিল্পীর সংকটও রয়েছে এবারের পূজায়। তাই মৌসুমি কারিগরদের বেশি দেখা মিলছে পূজামণ্ডপগুলোতে।