ব্যস্ত সময়ে মতিঝিলে জামায়াতকে সমাবেশের অনুমতি দিল পুলিশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় শাপলা চত্বরে ওই সমাবেশ হবে। গতকাল রোববার জামায়াতের ঢাকা মহানগর শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টায় শাপলা চত্বরে ‘শান্তিপূর্ণ’ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।ব্যস্ত সময়ে জামায়াতের সমাবেশ প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা বলেন, শাপলা চত্বর তো সমাবেশের জায়গা নয়। মতিঝিলে সকাল ১০টায় ব্যস্ত সময়ে পুলিশ কী করে সমাবেশের অনুমতি দিল। গত সোমবার জামায়াত-শিবির এই এলাকায় নির্বিচারে গাড়ি ভেঙেছে, পুলিশ পিটিয়েছে। এখনো সেই আতঙ্কই কাটেনি। তিনি বলেন, ‘আমরা সবাই আতঙ্কিত।’