ব্যস্ত সড়কে প্রাণ গেল চারজনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর, রাজবাড়ীর গোয়ালন্দ ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে এক ছাত্রসহ চারজন প্রাণ হারিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: গতকাল সকালে মধুখালী উপজেলার থানার কাছে চন্দনা নদীর সেতুর ওপর ট্রাকের চাপায় ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. আব্বাছ (১৪) মারা গেছে। সে মহিষাপুর গ্রামের আবু বক্কার খলিফার ছেলে।গোয়ালন্দ (রাজবাড়ী): গতকাল বেলা সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া-খুলনা সড়কের খানখানাপুরে একটি গাড়ির নিচে পড়ে অজ্ঞাত এক পথচারী প্রাণ হারিয়েছে। বুধবার গভীর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশার লাহিড়ি রঘুনাথপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।রাজশাহী: মোহনপুর উপজেলায় বুধবার ট্রাক ও ভটভটির সংঘর্ষে সুকমন বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তাঁর বাড়ি মোহনপুরের ভাটোপাড়া গ্রামে।