প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে ব্যাংক এশিয়া। রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী এদিন স্বেচ্ছায় রক্ত দেন। চেয়ারম্যান আ. রউফ চৌধুরী সকালে রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংকের প্রস্তাবিত করপোরেট অফিস প্রাঙ্গণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।