ব্যাংক এশিয়ার প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়ার চার দিনব্যাপী ‘ক্যাশ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর র‌্যাংগস ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, ট্রেনিং কাউন্সেলর বদরুদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট ও ট্রেনিং বিভাগের প্রধান মো. আজহারুল ইসলাম। বিজ্ঞপ্তি।