ব্যাংক এশিয়ার মোবাইল আর্থিক সেবা 'হ্যালো'র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং সেবাবহির্ভূত দেশের এক বিশাল জনগোষ্ঠীর জন্য ব্যাংক এশিয়া চালু করেছে মোবাইল আর্থিক সেবা ‘হ্যালো’৷ ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম সম্প্রতি রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন৷ এই সেবা নগদ অর্থ জমা ও উত্তোলন, বিল, পরিষেবা বিল ও বেতন প্রদান, প্রবাসীদের পাঠানো অর্থ প্রদান, ফান্ড ট্রান্সফারে সহায়তা দান, শিক্ষার্থীদের ফিস জমাসহ নানা সুবিধা দেবে৷ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, ব্যাংক এশিয়া বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লকিয়ত উল্লাহ্, পরিচালক শাহ মো. নুরুল আলম, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকনেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবির ও ব্যাংক এশিয়ার এসইভিপি সৈয়দ নাজিমুদ্দিন উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷