সৌদি আরবে পবিত্র হজ পালনকালে ট্রাভেলার চেক বা নগদ অর্থের ব্যবহার এড়াতে ব্যাংক এশিয়া হাজি ও হজ এজেন্সিজের জন্য হজ কার্ড চালু করেছে। এ কার্ড গ্রহণকারী যেকোনো হাজি ও এজেন্সি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বৈদেশিক মুদ্রার সমপরিমাণ অর্থ এ প্রি-পেইড আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী গত মঙ্গলবার ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানে হজ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পরিচালক মুর্শেদ সুলতান চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এস এম খোরশেদ আলম, মোহাম্মদ রোশাঙ্গীর এবং হুমায়রা আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার মো. আরফান আলী এবং অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কার্ডস বিভাগের প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।সৌদি আরবে অবস্থানকালে হাজিরা ও হজ এজেন্সিগুলো ভিসা লোগো চিহ্নিত যেকোনো এটিএম বুথে কিংবা কেনাকাটার সময় ভিসা লোগো চিহ্নিত যেকোনো পিওএসে ব্যাংক এশিয়া হজ কার্ড ব্যবহার করতে পারবেন। দেশে ফেরার পর তাঁরা কার্ডের অব্যবহূত অর্থ সহজেই সংগ্রহ করতে পারবেন। আগ্রহী গ্রাহকেরা ব্যাংক এশিয়ার ৭৪টি শাখা থেকে হজ কার্ডের ফরম সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি।