ব্যাংক এশিয়ার ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়ার ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় ২০১১ সালের জন্য ২০ শতাংশ হারে বোনাস শেয়ার ঘোষণা করা হয়। এতে ব্যাংকের পরিশোধিত মূলধন ৬৩১ কোটি টাকায় এবং মোট মূলধন এক হাজার ২৬০ কোটি টাকায় উন্নীত হয়। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৮১৪ কোটি।ব্যাংকের চেয়ারম্যান এ রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ও মোহাম্মদ লকিয়ত উল্লাহ্, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, পরিচালক এ এম নুরুল ইসলাম, এম ইরফান সাঈদ, মশিউর রহমান, রোমো রউফ চৌধুরী, শাহ মো. নুরুল আলম এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন। সভায় ব্যাংকের কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।