ব্যাংক এশিয়ার ৭৪তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়ার ৭৪তম শাখা রাজধানীর সাতমসজিদ রোড শাখা গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার পরিচালক সোহানা রউফ চৌধুরী। বক্তব্য দেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, সাবেক সচিব ও জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজর রহমান, ব্যাংক এশিয়ার অন্যতম পরিচালক রুমি হোসেন এবং সাতমসজিদ রোড শাখার প্রধান এ বি এম মোর্শেদ। বিজ্ঞপ্তি।