ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারিকরণ কমিশনের সদস্য ইউনুসুর রহমানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার তাঁকে এই নতুন পদে নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে এ তথ্য জানান।
এর আগে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব এম আসলাম আলমকে গতকাল সরিয়ে দেওয়া হয়।