ব্যাংক কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম সেতুর কাছে গত শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা গোলাম ফারুক মাসুম (৪০) নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হন। গোলাম ফারুক গ্রামীণ ব্যাংক গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। ওই কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে গৌরনদী থেকে একটি পিকআপ ভ্যানে করে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আমগ্রাম সেতুর কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি রাস্তার পাশের একটি মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গোলাম ফারুক। ফরিদপুর অফিস|