ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় মাগুরা-যশোর সড়কে গতকাল শনিবার সকালে যাত্রীবাহী বাস উল্টে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় বাসের আরও ১০ যাত্রী আহত হন। এর মধ্যে ছয়জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম বলেন, বাসটি যশোর যাচ্ছিল। সকাল পৌনে আটটার দিকে টেক্সটাইল মিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাসযাত্রী রাকিবুল ইসলাম (২৮) নিহত হন। তিনি মার্কেন্টাইল ব্যাংকের মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) ছিলেন।