ব্যাংক কর্মকর্তাকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড় এলাকা থেকে গত সোমবার রাতে মো. ইলিয়াস উদ্দিন নামের ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার এক কর্মকর্তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংকের ময়মনসিংহের শাখাপ্রধান কোতোয়ালি থানায় লিখত অভিযোগ করলেও গতকাল মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
ইলিয়াস উদ্দিনের সহকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার সহকারী কর্মকর্তা ও পল্লি দারিদ্র্য উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মো. ইলিয়াস উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মরতী গ্রামে। তিনি ব্যাংকে চাকরির সুবাদে ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। ওই বাসায় ইসলামী ব্যাংকের আরও অনেক কর্মকর্তা মেস করে বেশ কিছু দিন ধরেই বাস করছেন।