ব্যাংক কর্মকর্তাকে নির্যাতন, এসআই মাসুদ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে ক্রসফায়ারের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে। টাকা না দেওয়ায় ওই ব্যাংক কর্মকর্তাকে বেধড়ক পেটানোও হয়।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে মাসুদকে প্রত্যাহার করার খবর জানা গেছে।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীর অভিযোগ, গত শনিবার রাত ১১টার দিকে তিনি মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুর নিজের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তাঁর শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে।’ তিনি অস্বীকার করলে ওই পুলিশ তাঁকে ধরে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের কাছে নিয়ে যান। এসআই মাসুদও তাঁকে বলেন, তাঁর কাছে ইয়াবা আছে। তিনি আবার অস্বীকার করলে এসআই মাসুদসহ পুলিশ সদস্যরা তাঁকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে তাঁকে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। সেখানে তাঁকে মারধরও করা হয়। থানায় নেওয়ার পর তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে পুলিশ।

গতকাল রোববার সকালে এসআই মাসুদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বী। অভিযোগ অস্বীকার করেন এসআই মাসুদ।

আরও জানতে পড়ুন: