ব্যাংক কর্মকর্তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক মাদারীপুর প্রধান শাখার কর্মকর্তা খবিরউদ্দিন মাতুব্বরকে (৫০) গত মঙ্গলবার সকালে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ি রাজৈর উপজেলার তেলিকান্দি গ্রামে।নিহত খবিরউদ্দিনের পরিবার ও রাজৈর থানা সূত্রে জানা গেছে, স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে খবির মাতুব্বরের বিবাদ চলে আসছিল। গত সোমবার এ নিয়ে সালিসি বৈঠক হলে সেখান থেকে উত্তেজনা দেখা দেয়। গত মঙ্গলবার সকালে রাজৈরের তেলিকান্দি গ্রামের বাড়ি থেকে মাদারীপুর যাওয়ার পথে আমগ্রাম সেতুর ঢালে প্রতিপক্ষের লোকজন তাঁকে আক্রমণ করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রাজৈর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। মারা যাওয়ার আগে তিনি পরিবারের সদস্যদের কাছে হামলাকারীদের নাম বলে গেছেন।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রকাশ্য দিবালোকে ঘটনা ঘটায় কারা এই ঘটনায় জড়িত তা সবারই জানা। লিখিত অভিযোগ পেলেই আসামিদের নাম প্রকাশ করা যাবে।