ব্যাংক কর্মকর্তাদের ফোনে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা পরিচয়ে চাঁদা দাবি করে বরিশালে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপকসহ একাধিক শাখা ব্যবস্থাপককে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছেন হুমকির শিকার কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার পর থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে ওই চাঁদা দাবি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে ব্যাংক কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি এবং হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।