ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্রাহকের অর্থ আত্মসাতের দুই মামলায় রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা পূরবী দেবী বড়ুয়াকে ছয় বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড (আত্মসাৎ করা ১০ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা) দিয়েছেন আদালত। গতকাল সোমবার আসামির অনুপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় দেন। পূরবী দেবী রূপালী ব্যাংক চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার মহিলা শাখার সাবেক কর্মকর্তা।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রূপালী ব্যাংকের কর্মকর্তা পূরবী দেবী বড়ুয়ার বিরুদ্ধে ২০০০ সালের ১ আগস্ট দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিদর্শক সিরাজুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পূরবী বড়ুয়া ১৯৯৬ সালে ব্যাংকের সাতজন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৪৫ টাকা নেন। গ্রাহকদের টাকা জমা দেওয়ার বইয়ে ব্যাংকের সিল ও সই দেন তিনি। কিন্তু ওই গ্রাহকদের হিসাব নম্বরে টাকা জমা না দিয়ে তা আত্মসাৎ করেন। পরের বছর ২৮ জন গ্রাহকের ৯ লাখ ৩৪ হাজার ৪৬৬ টাকা তাঁদের হিসাব নম্বরে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন।