ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার বাসবো এলাকায় শ্বশুরের বাসা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় শফিউল্লাহ বারী অ্যাডাম (৩১) নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে।সুবজবাগ থানা সূত্র জানায়, সন্ধ্যায় পুলিশ বাসাবো ১ নম্বর গলির ৮৭ নম্বর বাসা থেকে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় শফিউল্লাহর লাশ উদ্ধার করে। বাসাটি শফিউল্লাহর শ্বশুরের। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।শফিউল্লাহর ভগ্নিপতি হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, শফিউল্লাহ ট্রাস্ট ব্যাংকের মতিঝিল দিলকুশা শাখার কর্মকর্তা। তিনি সপরিবারে রায়েরবাজারের ১৫৩/১ সুলতানগঞ্জে থাকতেন। দুই বছর আগে তিনি বাসাবোর বাসিন্দা ইয়াকুব আলীর মেয়ে ইয়ারুন আক্তারকে বিয়ে করে। তাঁদের ১৪ মাস বয়সী কন্যাসন্তান আছে। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়দি নিয়ে ঝামেলা চলছিল। এ কারণে শফিউল্লাহর স্ত্রী তাঁর বাবার বাসায় চলে যান।সবুজবাগ থানার অপারেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।