ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আরেফিন নগরসংলগ্ন বিশ্ব কবরস্থানের পাশ থেকে গত শনিবার রাতে সুহাস জীবন খীসা (৫২) নামের একজন ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বান্দরবান শাখা অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ছিলেন।উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘খীসার শরীরে আঘাতের চিহ্ন নেই। তাই ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া তাঁর মৃত্যু সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে আসার পথে হাটহাজারী এলাকায় তাঁর সঙ্গে আত্মীয়ের মোবাইল ফোনে সর্বশেষ কথা হয় বলে আমরা জেনেছি। অক্সিজেন মোড়ে বাস থেকে নেমে তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় একা উঠতে দেখা গেছে।’