ব্যাংক কর্মকর্তার স্ত্রী ও শিশুপুত্রকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর উকিলপাড়া এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী ও শিশুসন্তানকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। সন্ধ্যা সাতটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংক কর্মকর্তার গাড়িচালক নজরুল ইসলামকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নওগাঁ সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকার তাঁর স্ত্রী নিতা সরকার (৩৮) ও ছয় বছরের শিশুসন্তান জয়তু সরকারকে নিয়ে শহরের উকিলপাড়ার একটি ফ্ল্যাটের ষষ্ঠ তলায় বসবাস করেন। সোমবার সন্ধ্যার দিকে জয়ন্ত সরকার ব্যাংক থেকে ফোন করে স্ত্রীর মুঠোফোন বন্ধ পান। এ সময় তিনি দ্রুত ব্যাংক থেকে বাসায় ফিরে আসেন। বাসায় এসে তিনি বাসার প্রধান দরজাসহ শয়নকক্ষের দরজা খোলা দেখতে পান। কক্ষে ঢুকে তিনি মেঝেতে স্ত্রী ও সন্তানের লাশ দেখতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিক পুলিশকে জানান। পরে পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে যায়।