ব্যাংক কর্মকর্তাসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের রূপালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা ও শিবপুরের চন্দনদিয়া এলাকার বজলুর রহমানের ছেলে পারভেজ মিয়া (৩০), বেলাবের বড়িবাড়ি এলাকার আকবরের ছেলে মোশারফ হোসেন (৩৫), রায়পুরার মুছাপুর এলাকার মান্নান মুন্সীর ছেলে অটোরিকশাচালক আসলাম মিয়া (৩০) ও অজ্ঞাত একজন।
পুলিশ জানায়, রাত আটটার দিকে ঢাকা থেকে ভৈরবগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী দ্বিতল বাস দড়িকান্দি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ওই তিন যাত্রী নিহত হন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় দুজনকে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।