ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার কমিশন এ-সংক্রান্ত মামলা অনুমোদন দিয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন শিগগিরই রাজধানীর আদাবর থানায় মামলাটি করবেন। যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁরা হলেন আইএফআইসি ব্যাংকের হেড অব মোবাইল ব্যাংকিং মোহাম্মদ মনিরুল ইসলাম, ওই ব্যাংকের মোহাম্মদপুর শাখার কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও ইমু মোটরসের স্বত্বাধিকারী মনির হোসেন।
দুদকের অনুসন্ধানে জানা যায়, মনির হোসেন তিনটি চেকের মাধ্যমে আরও অর্থ আত্মসাতের চেষ্টা করলেও একটি চেকের মাধ্যমে ওই টাকা আত্মসাতে সফল হন।