ব্যাংক কাউন্টার থেকে টাকা নিয়ে দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে গতকাল মঙ্গলবার সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে দুই লাখ টাকা নিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়েছে জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।জানা গেছে, সকাল ১০টার দিকে ত্রিশাল শাখা সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারে ক্যাশিয়ার আসাদুজ্জামান টাকা গননা করছিলেন। এ সময় এক ব্যক্তি কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি এক হাজার টাকার দুটি ব্যান্ডিল নিয়ে দৌড় দেন। আসাদুজ্জামান ছিনতাইকারী বলে চিৎকার দিলে লোকজন তাঁকে ধরে ফেলে। পরে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাদিউজ্জামান জানান, আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তাঁর বাড়ি বাগেরহাটের মংলা উপজেলায়। মামলার পর তাঁকে আদালতে পাঠানো হবে।