ব্যাংক খাতে শৃঙ্খলা রক্ষায় কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক খাতে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রমের শৃঙ্খলা রক্ষায় কঠোর হবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এসব ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার নিদের্শনা লঙ্ঘন করার প্রবণতা দেখা যাচ্ছে।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি ব্যাংকের পরিচালকদের তাঁদের ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিভাগগুলোকে এ বিষয়ে আগাম সতর্ক করা এবং অডিট কমিটিক েজোরদার করার পরামর্শ দেন।বৈঠকে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ বেশ কিছু ব্যাংকের চেয়াম্যান ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, বিএবি আমানতের সুদের হার নির্ধারণের অনুরোধ করেছিল। কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে এটা করা সমীচীন নয় বলে তাদের জানানো হয়েছে। আবার সাধারণ ব্যাংকগুলোর ঋণ-আমানতের অনুপাত ৮৫ শতাংশ ও ইসলামি ব্যাংকগুলোর ৯০ শতাংশের বিধান শিথিল করার অনুরোধ জানিয়েছিল বিএবি। তাদের বলা হয়েছে, যাদের ঋণ দেওয়ার সক্ষমতা রয়েছে, তারা যদি উৎপাদনশীল খাতে এ অর্থ বিনিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক তাহলে নমনীয় থাকবে।জাহাঙ্গীর আলম বলেন, ‘নগদ তারল্যে চাপের কথা বলেছে বিএবি। আমরা বলেছি, ব্যাংকব্যবস্থায় কোনো চাপ নেই। গতকালও মুদ্রাবাজারে সাড়ে তিন হাজার কোটি টাকা আট শতাংশ সুদে লেনদেন হয়েছে। এটা কোনো কাগুজে হিসাব নয়। কেননা, যদি কাগজেই থাকবে, তাহলে মুদ্রাবাজারে লেনদেন হয় কীভাবে।’অবশ্য নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, তারল্য-সংকট না থাকলে তারা মুদ্রাবাজার থেকে ১৪ শতাংশ সুদে কেন আমানত নেবেন। তিনি বলেন, ‘এতে আমাদের তহবিলব্যয় বেড়ে ১৭ শতাংশের বেশি হয়ে যাচ্ছে। ফলে, ব্যবসায়ীদের ২০ শতাংশ সুদের কমে ঋণ দিতে পারছি না।’তবে বাংলাদেশ ব্যাংক বলছে, মুদ্রাবাজারের কলমানি (স্বল্প সময়ে ঋণ) এক দিন মেয়াদের। এটা নিয়ে কারও ঋণ দেওয়ার কথা নয়। এগুলো তাৎক্ষণিক গ্রাহকের চাহিদা মেটানোর জন্য নেওয়া-দেওয়া হয়।বিএবির চেয়ারম্যান জানান, বর্তমান ঋণ-আমানত অনুপাতের মধ্যে থাকলে গ্রাহকদের ঋণের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। জবাবে বাংলাদেশ ব্যাংক বলেছে, তারা নমনীয় থাকবে। তিনি বলেন, ‘সুতরাং আমরা ধরেই নিতে পারি, সাধারণ ব্যাংকগুলো ৯০ শতাংশ ও ইসলামী ব্যাংকগুলো ৯৫ শতাংশ পর্যন্ত তাদের এই অনুপাত বাড়াতে পারবে।’বৈঠকে গভর্নরের লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নীতি সুদের হার এবং বিধিবদ্ধ জমা (এসএলআর) ও এর নগদ অংশের (সিআরআর) বর্তমান হার অচিরেই কমিয়ে আনার কোনো অবকাশ দেখছে না কেন্দ্রীয় ব্যাংক। তিনি আরও বলেন, বড় শিল্প প্রকল্পে অভ্যন্তরীণ সম্পদের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে আংশিক বৈদেশিক মূলধন বা মেয়াদি ঋণ সংগ্রহে উদ্যোক্তাদের সক্রিয় করা উচিত হবে।