ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরির অভিযোগে আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের কুমিল্লা নগরের মনোহরপুর করপোরেট শাখার এক গ্রাহকের দুই লাখ টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে গতকাল সোমবার একজনকে আটক করা হয়েছে। তাঁর নাম মাসুদ হোসেন (৩০)। তিনি মানিকগঞ্জের বাসিন্দা।অভিযোগ থেকে জানা যায়, গতকাল দুপুর ১২টায় বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন একটি ব্যাগে করে নিয়ে আসা দুই লাখ টাকা টিটি করার জন্য সোনালী ব্যাংকের ওই শাখার ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়ান। এ সময় মাসুদ কৌশলে ব্লেড দিয়ে ব্যাগ কেটে টাকাগুলো নিয়ে যান।