ব্যাংক থেকে টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের পটুয়াখালীর বাউফল শাখা কার্যালয় থেকে এক গ্রাহকের ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদসংলগ্ন ওই কার্যালয়ের সিঁড়িতে এ ঘটনা ঘটে।বাউফল থানায় দাখিল করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মদনপুর ইউনিয়নে চন্দ্রপাড়া গ্রামের আবদুল কাদির মৃধা (৮৪) ওই শাখার ১০৯০৬২ নম্বর হিসাব থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর সিঁড়ি দিয়ে নামার সময় অজ্ঞাতপরিচয়ের এক যুবক তাঁর কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সোনালী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন ওই হিসাব নম্বর থেকে টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।