ব্যাংক বন্ধ রেখে নির্বাচনী প্রশিক্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহের নান্দাইল শাখায় গতকাল রোববার আর্থিক লেনদেনের কার্যক্রম বন্ধ রেখে কর্মকর্তারা নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। এতে গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে নান্দাইল পৌর শহরের মোরগ মহাল এলাকায় অবস্থিত সোনালী ব্যাংকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ফটকে তালা ঝুলছে। ওই সময় প্রায় ৩০ জনের মতো গ্রাহক বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। শিরিন আক্তার নামের এক নারী বলেন, চিকিৎসার জন্য তিনি টাকা তুলতে এসেছেন। ব্যাংক বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন। মেহেদি হাসান নামের আরেকজন বলেন, দিনের কার্যক্রম শুরুর সময় তিনি ব্যবসার কাজে টিটি (টেলিফোনিক ট্রান্সফার) করতে এসে ব্যাংক বন্ধ পান। তিনি বলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার সরকারি ছুটি ছিল। গতকাল ছিল প্রথম কার্যদিবস। ব্যাংকের ব্যবস্থাপক মো. মুখলেছুর রহমানের কাছে ব্যাংক বন্ধ রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়া ব্যাংকের সব কর্মকর্তা গতকাল প্রশিক্ষণ নিয়েছেন। এ কারণে ব্যাংক খোলা রাখা সম্ভব হয়নি।