ব্যাংক ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে গতকাল শুক্রবার সকালে আগুন লেগে সার্ভার রুম, সিলিংয়ের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক থেকে টিকাটুলীমুখী সড়কের বাঁ পাশে অবস্থিত ওই ভবনের দোতলায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ব্যাংকের সার্ভার রুম, ইউপিএস, সিলিং ও বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদি সুলতানা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।