ব্যাংকঋণের সুদের হার যৌক্তিকভাবে নির্ধারণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক স্থবিরতা কাটাতে ব্যাংকঋণের সুদের হার যৌক্তিকভাবে নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। গতকাল রোববার অর্থমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চিঠিতে চেম্বার সভাপতি জানান, ব্যাংকঋণের বিপরীতে এখন ১৫ থেকে ১৮ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়। সব খরচসহ সুদের হার ২০ শতাংশ পর্যন্ত উন্নীত হয়। চড়া সুদের কারণে নতুন বিনিয়োগে স্থবিরতা চলছে। প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্রমাগত হারে আর্থিক দেউলিয়াত্বের মুখোমুখি হচ্ছে। ব্যাংকে ৮০ হাজার কোটি টাকা অলস পড়ে থাকলেও বিনিয়োগের হার কমছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে যৌক্তিকভাবে ব্যাংকঋণের সুদের হার নির্ধারণ করে অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা আনার আহ্বান জানান মাহবুবুল আলম।