ব্যাংককে মহীউদ্দীন খানের বড় ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে জালাল আলমগীর (৪২) গতকাল শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন। পাতায়া সৈকতে অবকাশ যাপনে গিয়ে সাগরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে তিনি মারা যান। খবর বাসসের।জালাল আলমগীর যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর চাচাতো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন জানান, জালাল আলমগীর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছিলেন। গত শুক্রবার রাতে সস্ত্রীক ব্যাংকক বেড়াতে যান তিনি। গতকাল বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে সাগরের পানিতে ডুবে তিনি মারা যান। আজ রোববার বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে মরদেহ ঢাকায় আনা হবে। জালাল আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রমুখ শোক প্রকাশ করেছেন।