ব্যাংকারস ক্লাবের সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মে সন্ধ্যায় ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা এনসিসি ব্যাংকের জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রোসাংগীর। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোক্তার আহমেদ, আনোয়ার উদ্দীন, জাহাঙ্গীর খালেদ, মামুনুর রশীদ মোল্লা, তরিকুল ইসলাম চৌধুরী, আবু নাছের চৌধুরী, আনোয়ারুল ইসলাম, আমিরুল ইসলাম, নুরুল আরশাদ চৌধুরী, শোয়াইব চৌধুরী প্রমুখ।
সভায় সম্প্রতি সংঘটিত বেসিক ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন বক্তারা। সভায় সংগঠনের আজীবন সদস্য হওয়ার যোগ্যতা এভিপির স্থলে সিনিয়র অফিসার নির্ধারণ করা হয়। আগামী ঈদুল ফিতরের পর ব্যাংকার্স নাইট উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।