প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ব্যাংকার্স ফোরাম আত্মপ্রকাশ করেছে। গত বুধবার রাতে শহরের একটি হোটেলে ফোরামের লোগো উন্মোচন করেন সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক হাশিম উদ্দিন। এর আগে হাশিমকে সভাপতি ও জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ জনতা ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সোনালী ব্যাংকের শাহজাহান আলী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুকুমার সাহা, ন্যাশনাল ব্যাংকের আহম্মদ জুলকার নাইন, এক্সিম ব্যাংকের এ কে এম কামরুল হাসান, ঢাকা ব্যাংকের মুনির হোসেন, সাউথইস্ট ব্যাংকের মঞ্জুরুল কবির, সিটি ব্যাংকের মো. ফয়সাল, ইসলামী ব্যাংকের সুজাউল হক প্রমুখ।