ব্যাংকিং ডিপ্লোমার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ৮২তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার ফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। গত বছরের ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিস্তারিত তথ্য জানা যাবে আইবিবির ওয়েবসাইটে। এ ছাড়া রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকেও শিক্ষার্থীরা পরীক্ষার ফল-সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। বিজ্ঞপ্তি