প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের উত্তরা ব্যাংক জুবিলি রোড শাখায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ব্যাংকের আসবাবপত্র পুড়ে যায়।