প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই পৌর সদরে কৃষি ব্যাংক দিরাই শাখায় গত শনিবার রাতে চুরি হয়েছে৷ ব্যাংকের দ্বিতীয় প্রধান কর্মকর্তা বিষ্ণুপদ গোস্বামী বলেন, ‘ব্যাংকের নৈশপ্রহরী হাদিস মিয়া আমাকে আজ (রোববার) সকাল ছয়টার দিকে ফোনে জানান, তাঁর কক্ষ বাইরে থেকে বন্ধ করে ব্যাংকে চোর প্রবেশ করেছে৷ আমরা সকালে দেখি, কম্পিউটারের দুটি মনিটর নেই৷ এ ছাড়া সব কিছু ঠিক পেয়েছি৷’ দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি