ব্যাংকে জালিয়াতির ঘটনা মেনেই ব্যবসা করতে হয়: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্র্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্র্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্র্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংক খাতের জালিয়াতি এবং চুরির ঘটনা মেনে নিয়েই ব্যবসা করতে হবে। দুনিয়াজুড়েই ব্যাংক খাতে জালিয়াতি ও চুরি ঘটনা ঘটে। তার পরও সোনালী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদকে সতর্কতার সঙ্গে কাজ করতে বলা হয়েছে। আজ বুধবার
সচিবালয়ে সোনালী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
সাংবাদিকেরা জানতে চান সোনালী ব্যাংকের নতুন পর্ষদকে কী ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, কীভাবে হল-মার্কের দুর্নীতি হয়েছে, তা শনাক্ত করতে তাঁদের বলা হয়েছে। সোনালী ব্যাংকে বিরাট জালিয়াতি হয়েছে বলেও স্বীকার করেন অর্থমন্ত্রী। এই জালিয়াতির সঙ্গে কর্মকর্তারা জড়িত। অভিযোগপত্রে (চার্জশিট) এমডিসহ ২৪ জনের নাম আছে। বর্তমান পর্ষদ স্বাধীনভাবে কাজ করছে। তবে এলসিসহ নানা সমস্যা রয়েছে ব্যাংকটিতে, যা দূর করা হবে।
অর্থমন্ত্রী বলেন, সোনালী ব্যাংক অনেক সামাজিক সেবামূলক কাজ করছে। সবচেয়ে বেশি ৩৭টি সামাজিক সেবামূলক কাজ করছে সোনালী ব্যাংক, যা অন্য যেকোনো ব্যাংকের চেয়ে বেশি।