প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামি ব্যাংক সুনামগঞ্জের জগন্নাথপুর শাখা থেকে গতকাল বুধবার এক প্রতারককে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তাঁর নাম দেলোয়ার হোসেন বলে জানিয়েছেন। শাখার ব্যবস্থাপক মোহামঞ্চদ আহসান উল্যাহ জানান, গতকাল ওই ব্যক্তি ব্যাংকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁকে আটক করে। থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল জাকির জানান, তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি