ব্যাংকের উদ্দেশে বের হয়ে ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়াহাট এলাকার ব্যবসায়ী মো. শামসুদ্দিন আহমেদ (৫০) ব্যাংকে জমা করার চার লাখ টাকাসহ নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ব্যবসায়ীর ছোট ভাই আবদুল বাসেদ মঙ্গলবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নগদ চার লাখ টাকা নিয়ে তিনি দিনাজপুর শহরের উদ্দেশে বাসে রওনা হন। শহরের ইসলামী ব্যাংক শাখায় ওই টাকা জমা দেওয়ার কথা ছিল। কিন্তু এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহূত মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, শামসুদ্দিন টাকা নিয়ে দিনাজপুরে এসেছেন কি না, তা জানা যায়নি। তিনি ব্যাংকে টাকা জমা করেননি। পুলিশ তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে।