ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের ছাড় দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের যেসব কর্মকর্তা ব্যাংকের টাকা আত্মসাৎ করেছেন এবং নামে-বেনামে ঋণ নিয়েছেন, তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামস-উল ইসলাম। গতকাল শনিবার খুলনা নগরের আনসার-ভিডিপি অফিসের রেঞ্জ কার্যালয় সম্মেলনকক্ষে আয়োজিত ব্যাংকটির ‘শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী কর্মশালা-২০১৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শামস-উল ইসলাম বলেন, এ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাঁরা ব্যাংকের টাকা নিজেদের মনে করেন। তাই যাঁরা টাকা আত্মসাৎ করেছেন এবং নামে-বেনামে ঋণ নিয়েছেন, তাঁদের খুঁজে বের করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দিনব্যাপী এ কর্মশালায় খুলনা অঞ্চলের ১৩টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুল বারীকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়াল।