ব্যাংকের টাকা লুটের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক লিমিটেড জয়পুরহাট শাখার টাকা ও গুলিসহ অস্ত্র লুট হওয়ার ঘটনায় জড়িতদের পুলিশ আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি। শহরের প্রধান রাস্তার দক্ষিণ পাশে ফৌজিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখায় গত ২৫ মে রাতে দুর্বৃত্তরা ঢুকে ভল্ট ভেঙে ১৭ লাখ ১৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।ব্যাংকের নৈশপ্রহরী জহুরুল ইসলাম ও মার্কেটের নৈশপ্রহরী হারুনুর রশিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাঁদের কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি। পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানায়, ব্যাংকে ডাকাতির ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়লেও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদ হোসেন জানান, ব্যাংকের টাকা লুটের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চক্র জড়িত। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।