ব্যাংকের টাকা সরকারের মন্ত্রী ও তাদের লোকজন সব তুলে নিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেছেন, ‘দেশের ব্যাংকে কোনো টাকা নেই, সব টাকা সরকারের মন্ত্রী ও তাদের লোকজনেরা তুলে লুটপাট করে নিয়ে গেছে। তাই এই দুর্নীতিবাজ ও জালিম সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’বিরোধীদলীয় চিফ হুইপ গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর ঈদগাহ মাঠে এক সমাবেশে এবং সন্ধ্যায় উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিয়য় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘স্পিকারের রুলিং নিয়ে আজ বিচার বিভাগ ও সংসদ মুখোমুখি অবস্থানে। এ রকম অবস্থায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সংসদে বিচারকদের পক্ষে কথা বলেছেন। এটা রহস্যজনক।’ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহসভাপতি আবুল কালাম, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিন উল্লা, বিএনপির নেতা আবদুল্লা আল মামুন প্রমুখ।