প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্বরে গতকাল মঙ্গলবার পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন শাখা ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ওই শাখা ভবন উদ্বোধন করেন। উদ্বোধনের পর পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা সভাকক্ষে ব্যাংকটির উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান। বক্তব্য দেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের, পল্লী সঞ্চয় ব্যাংকের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক সুব্রত রায় প্রমুখ। দিনাজপুর অফিস