ব্যাংকের ভল্ট ভেঙে সোয়া ছয় লাখ টাকা চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে চোরেরা ব্যাংকের ভল্ট ভেঙে ছয় লাখ ১৬ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলা সদরে বোদা-দেবীগঞ্জ সড়কের পাশে ব্যাংকের জানালার রড কেটে চোরেরা ভেতরে ঢুকে ভল্টকক্ষ ও ভল্টের তালা ভেঙে ওই টাকা চুরি করে পালিয়ে যায়। রাকাব বোদা শাখার ব্যবস্থাপক মোসলেম উদ্দীন জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা মওদুদ আহমেঞ্চদ ব্যাংক খোলার পর ভল্টের তালা ভাঙা দেখে তাঁকে খবর দেন।